স্থানীয় নির্বাচন নিয়ে নাজিম ভাইর মনোমুগ্ধকর লেখা
স্থানীয় নির্বাচন একটি সুন্দর আলোকিত সমাজ ও রাষ্ট্র বিণির্মানের মূল পটভূমি। #নাজিম উদ্দীন নাদিম কুয়েত প্রবাসী কোম্পানীগঞ্জ সিলেট। শরৎকালের সারি সারি কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য আর ভোরের কোমল স্নিগ্ধ বাতাসের তোড়ে ভেসে আসছে স্থানীয় নির্বাচনের গরম হাওয়া। ইতিমধ্যেই পাড়ার টং দোকান থেকে নিয়ে বাজারের টি-ষ্টলে গরম রং চায়ের ধোঁয়া বেরুচ্ছে! কিন্তু হঠাৎ কেন এত পরিবর্তন? কারণ সামনে স্থানীয় নির্বাচন, নিজ ইউনিয়ন ও এলাকার উন্নয়নে বিগত পাঁচ বছরের জনগণের চাওয়া পাওয়া এপিঠ/ওপিঠ পরখ করা হচ্ছে,এই হিসেব থেকে আসন্নবর্তী নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন করা হবে! এমনটাই স্বাভাবিক। স্থানীয় নির্বাচনের আমেজ সব সময়ই সাধারণ মানুষের কাছে অন্যরকম হয়ে তাকে,কারণ গ্রামগঞ্জে এই নির্বাচনকে এক প্রকার উৎসব হিসেবে দেখা হয়,কিন্তু দীর্ঘদিন যাবত দেশে নির্বাচন ব্যবস্থায় নিয়ে নানা আলোচনা সমালোচনা হওয়ার দরুন এবং দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে নানা অভিযোগ ও গণহারে নির্বাচন বর্জন অংশগ্রহণ না করা ইত্যাদি কারণে সাধারণ মানুষের কাছে ঘোষিত বর্তমান সময়ের যে কোন নির্বাচন নিয়ে আগের মত তত...
মিথ্যে আশা
উত্তরমুছুন